Hot Posts

মে ০৭, ২০২৬

WBBSE Madhyamik Result 2026: মাধ্যমিক পরীক্ষার ফলাফল আজ! কীভাবে মোবাইল থেকে ১ মিনিটে রেজাল্ট দেখবেন? সরাসরি লিঙ্ক এখানে

 

দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে আজ, ৮ই মে প্রকাশিত হতে চলেছে ২০২৬ সালের মাধ্যমিক পরীক্ষার ফলাফল। মধ্যশিক্ষা পর্ষদের (WBBSE) পক্ষ থেকে জানানো হয়েছে যে, আজ সকাল ৯:৩০ মিনিটে একটি সাংবাদিক সম্মেলনের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে মেধা তালিকা প্রকাশ করা হবে এবং ঠিক সকাল ১০:১৫ মিনিট থেকে ছাত্র-ছাত্রীরা অনলাইনে নিজেদের রেজাল্ট দেখতে পারবে।


​✅২০২৬ সালের মাধ্যমিক পরীক্ষার একনজরে তথ্য:

এ বছর মাধ্যমিক পরীক্ষায় মোট পরীক্ষার্থীর সংখ্যা ৯ লক্ষ ৭১ হাজার ৩৪০ জন। যার মধ্যে ৫ লক্ষ ৪৪ হাজার ৬০৬ জন ছাত্রী এবং ৪ লক্ষ ২৬ হাজার ৭৩৩ জন ছাত্র। রাজ্যজুড়ে প্রায় ২,৬৮২ টি কেন্দ্রে কঠোর নিরাপত্তায় এই পরীক্ষা সম্পন্ন হয়েছিল।

আয়ুষ্মান ভারত কার্ড বানানো জন্য ক্লিক করুন 

✅কীভাবে অনলাইনে মাধ্যমিক রেজাল্ট চেক করবেন? (ধাপে ধাপে পদ্ধতি)

​আপনার হাতে থাকা স্মার্টফোন বা কম্পিউটারের মাধ্যমে খুব সহজেই রেজাল্ট দেখতে নিচের ধাপগুলো অনুসরণ করুন:

  1. প্রথমেই পর্ষদের অফিসিয়াল ওয়েবসাইট wbresults.nic.in-এ যান।
  2. হোমপেজে থাকা "Madhyamik Pariksha (SE) Results-2026" লিঙ্কে ক্লিক করুন।
  3. এবার আপনার Roll Number এবং Date of Birth (জন্ম তারিখ) সঠিকভাবে ইনপুট করুন।
  4. নিচে থাকা 'Submit' বাটনে ক্লিক করলেই আপনার মার্কশিট স্ক্রিনে চলে আসবে।
  5. ভবিষ্যতের জন্য রেজাল্টটি ডাউনলোড বা প্রিন্ট করে রাখুন।


✅রেজাল্ট দেখার জন্য পর্ষদ অনুমোদিত ওয়েবসাইটের তালিকা:

madhyamik result 2026

​wbresults.nic.in
​wbbse.wb.gov.in
​exametc.com
​indiaresults.com
​schools9.com


✅SMS-এর মাধ্যমে রেজাল্ট দেখার উপায়:

​ইন্টারনেট স্লো থাকলে বা ওয়েবসাইট লোড না হলে SMS-এর মাধ্যমেও রেজাল্ট জানা যাবে। আপনার ফোনের মেসেজ বক্সে গিয়ে টাইপ করুন: WB10 <space> Roll Number এবং পাঠিয়ে দিন 5676750 নম্বরে।

সরাসরি রেজাল্ট চেক করার জন্য নিচের বাটনে ক্লিক করুন

🔴 মাধ্যমিক রেজাল্ট ২০২৬ চেক করুন

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন