Hot Posts

মার্চ ৩১, ২০২৬

ভোটার লিস্ট থেকে নাম বাদ গেছে? অনলাইনে ট্রাইব্যুনালে আবেদন করার সম্পূর্ণ পদ্ধতি Voter List Name Deleted Solution


আপনার নাম কি নতুন ভোটার লিস্ট থেকে বাদ বা ডিলিট (Delete) হয়ে গেছে? বাড়িতে বসে অনলাইনে ট্রাইব্যুনালে আবেদন করে ভোটার লিস্টে আবার নাম তোলার স্টেপ বাই স্টেপ পদ্ধতি জানুন

সম্প্রতি নতুন ভোটার লিস্ট প্রকাশিত হয়েছে, এবং অনেকেই দেখছেন যে তাদের বা তাদের পরিবারের কোনো সদস্যের নাম ভোটার তালিকা থেকে বাদ (Delete) পড়ে গেছে। যদি আপনার সাথেও এমনটা হয়ে থাকে, তবে চিন্তার কোনো কারণ নেই! নির্বাচন কমিশন (Election Commission of India) এই সমস্যার সমাধানের জন্য অনলাইনে আপিল বা ট্রাইব্যুনালে আবেদন করার সুযোগ দিচ্ছে।

​আজকের এই আর্টিকেলে আমরা বিস্তারিতভাবে আলোচনা করব, কীভাবে অনলাইনে ট্রাইব্যুনালে আবেদন করে ভোটার লিস্টে আবার নাম তুলবেন (Voter list name deleted problem solution in Bengali)

 

ভোটার লিস্ট থেকে নাম ডিলিট হওয়ার মূল কারণ কী?

​অনলাইনে আবেদন করার আগে, আপনার নাম কেন বাদ পড়ল তা জানা জরুরি। সাধারণত নিচের কারণগুলোর জন্য নাম বাদ যেতে পারে:

  • স্থানান্তর: আপনি যদি পুরনো ঠিকানা পরিবর্তন করে নতুন জায়গায় চলে যান।
  • ডুপ্লিকেট এন্ট্রি: একই ব্যক্তির নাম যদি একাধিক জায়গায় বা একাধিকবার ভোটার লিস্টে থাকে।
  • ভুল তথ্য: নামের বানান, বয়স বা ঠিকানায় বড় কোনো ভুল থাকলে।
  • বিএলও (BLO) রিপোর্ট: সার্ভের সময় যদি আপনাকে বাড়িতে পাওয়া না যায় এবং BLO ভুল রিপোর্ট জমা দেন।
 

প্রয়োজনীয় ডকুমেন্টস (Required Documents for Appeal)

​ট্রাইব্যুনালে বা পোর্টালে পুনরায় নাম তোলার আবেদন করার জন্য নিচের ডকুমেন্টসগুলো হাতের কাছে রাখুন:

১. আপনার পুরনো ভোটার আইডি কার্ডের কপি (যদি থাকে)।

২. আধার কার্ড (Aadhaar Card)।

৩. ঠিকানার প্রমাণপত্র (যেমন- ইলেকট্রিক বিল, রেশন কার্ড বা ব্যাঙ্কের পাসবুক)।

৪. বয়সের প্রমাণপত্র (যেমন- বার্থ সার্টিফিকেট বা প্যান কার্ড)।

৫. পাসপোর্ট সাইজের রঙিন ছবি।

 

ভোটার লিস্ট থেকে নাম বাদ গেলে অনলাইনে ট্রাইব্যুনালে আবেদনের পদ্ধতি (Step-by-Step Guide)

​বাড়িতে বসে আপনার মোবাইল বা কম্পিউটার থেকে খুব সহজেই এই আবেদন করতে পারবেন। নিচে স্টেপ বাই স্টেপ পদ্ধতি দেওয়া হলো:

স্টেপ ১: অফিসিয়াল পোর্টালে যান

প্রথমে আপনার ব্রাউজার থেকে নির্বাচন কমিশনের নতুন অফিসিয়াল পোর্টাল voters.eci.gov.in -এ প্রবেশ করুন।

 

স্টেপ ২: লগ-ইন বা সাইন-আপ করুন

পোর্টালে যাওয়ার পর ডানদিকে ওপরে ‘Login’ অপশনে ক্লিক করুন। আপনার যদি আগে থেকে অ্যাকাউন্ট না থাকে, তবে ‘Sign Up’ অপশনে ক্লিক করে নিজের মোবাইল নম্বর ও ইমেইল আইডি দিয়ে একটি অ্যাকাউন্ট তৈরি করে নিন।

 

স্টেপ ৩: সঠিক ফর্ম নির্বাচন করুন

লগ-ইন করার পর ড্যাশবোর্ড থেকে আপনাকে ফর্ম বেছে নিতে হবে। যদি আপনার নাম সম্পূর্ণ ডিলিট হয়ে গিয়ে থাকে, তবে পোর্টালের নির্দিষ্ট Grievance / Appeal সেকশনে Submit Appeal for Individuals (Under Adjudication) ফর্মটি পূরণ করতে হবে। 

 

স্টেপ ৪: ফর্ম পূরণ করুন (Fill the Details)

এবার আপনার রাজ্য (State), জেলা (District) এবং বিধানসভা কেন্দ্র (Assembly Constituency) সিলেক্ট করুন। এরপর আপনার নাম, জন্মতারিখ, ঠিকানা এবং পুরনো EPIC নম্বর (যদি থাকে) সঠিকভাবে ফর্মে বসান।

ফর্মে অ্যাপ্লিকেশন কি লিখতে হবে ইংরেজিতে সেটা নিচে উদাহরণস্বরূপ দেওয়া হল: 

✅Brief facts of the appeal:
I, [Your Name], am a bonafide citizen and was previously 
enrolled as a voter in the electoral roll of [Constituency Name], [Part No]. [Sl No]. Recently, I discovered that my name has been deleted from the voter list without any valid justification. I have been residing continuously at my registered address and remain eligible to vote. The deletion appears to be erroneous and has deprived me of my constitutional right to participate in the 
electoral process. I have submitted the necessary documents to prove my identity and residence. My name is listed under adjudication in the Final voter list and therefore currently my 
name is deleted from the supplementary list. I respectfully request the Hon'ble Tribunal to review my case and direct restoration of my name in the voter list. 


✅Relief(s) Sought:
I, [Your Name], respectfully pray that the Hon'ble Tribunal may be pleased to set aside the wrongful deletion of my name from the electoral roll and direct the concerned authorities to restore the 
name in the voter list forthwith. I, [Your Name], further seek any other order(s) deemed fit and proper in the interest of justice. 

স্টেপ ৬: সাবমিট এবং রেফারেন্স নম্বর (Reference Number) সংগ্রহ

সব তথ্য একবার ভালো করে মিলিয়ে নিন। এরপর ক্যাপচা (Captcha) কোড দিয়ে 'Submit' বাটনে ক্লিক করুন। সাবমিট হয়ে গেলে স্ক্রিনে একটি Reference ID দেখতে পাবেন। এটি অবশ্যই যত্ন করে লিখে রাখুন বা স্ক্রিনশট নিয়ে রাখুন।


কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন