পশ্চিমবঙ্গের বেকার যুবক-যুবতীদের জন্য সুখবর। রাজ্য সরকার তাদের নতুন প্রকল্প 'বাংলার যুব সাথী' (Banglar Yuva Sathi) চালু করার ঘোষণা করেছে। মঙ্গলবার নবান্নে এক সাংবাদিক বৈঠকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, এই প্রকল্পের আওতায় যোগ্য প্রার্থীদের মাসে ১,৫০০ টাকা করে ভাতা দেওয়া হবে।
কবে থেকে চালু হচ্ছে এই প্রকল্প?
প্রথমে ঠিক করা হয়েছিল যে এই প্রকল্পটি আগামী অগাস্ট মাসে চালু করা হবে। তবে রাজ্য সরকার সেই সিদ্ধান্ত পরিবর্তন করে জানিয়েছে, আগামী ১ এপ্রিল, ২০২৬ থেকেই এই প্রকল্প কার্যকর হবে।
✅ ভুমিহীন কৃষক প্রকল্পে আবেদন করেছেন, অনলাইনে স্ট্যাটাস দেখুন: Click Here
আবেদন প্রক্রিয়া কবে শুরু?
মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, 'বাংলার যুব সাথী' প্রকল্পের জন্য আবেদন প্রক্রিয়া শুরু হয়ে যাবে আগামী ১৫ ফেব্রুয়ারি থেকে। ইচ্ছুক প্রার্থীরা দুয়ারে সরকার ক্যাম্পে আবেদন জমা করতে পারবেন। এছাড়া ১৬ই ফেব্রুয়ারি ২০২৬ আজ থেকে অনলাইন আবেদন শুরু হলো।
লক্ষ্মীর ভান্ডার নতুন ফর্ম ২০২৬ ডাউনলোড করুন: Click Here
একনজরে গুরুত্বপূর্ণ তথ্য:
- প্রকল্পের নাম: বাংলার যুব সাথী (Banglar Yuva Sathi)
- ভাতার পরিমাণ: মাসে ১,৫০০ টাকা।
- আবেদন শুরু: ১৫ ফেব্রুয়ারি, ২০২৬।
- প্রকল্প চালু (Launch Date): ১ এপ্রিল, ২০২৬।
রাজ্যের যুবসমাজের কর্মসংস্থান ও আর্থিক সহায়তার লক্ষ্যে এই নতুন উদ্যোগটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে বলে মনে করা হচ্ছে।
Aditya Birla Scholarship 2026 : আদিত্য বিড়লা স্কলারশিপ যোগ্যতা ও আবেদন পদ্ধতি জেনে নিন
'বাংলার যুব সাথী' প্রকল্পের মূল বৈশিষ্ট্য
১. আর্থিক অনুদান: এই প্রকল্পের আওতায় নির্বাচিত প্রার্থীরা প্রতি মাসে ১,৫০০ টাকা করে সরাসরি ব্যাঙ্ক অ্যাকাউন্টে পাবেন।
২. উদ্দেশ্য: রাজ্যের বেকার যুবক-যুবতীরা যাতে চাকরির প্রস্তুতির সময় নিজেদের হাতখরচ বা স্কিল ডেভেলপমেন্টের খরচ চালাতে পারেন, সেই লক্ষ্যেই এই উদ্যোগ।
৩. দ্রুত বাস্তবায়ন: এপ্রিলে প্রকল্প চালু হওয়ার অর্থ হলো, নতুন অর্থবর্ষের শুরুতেই উপভোক্তারা এই সুবিধা পেতে শুরু করবেন।
চাকরীর খবর: রেলে গ্রুপ ডি নিয়োগ ২০২৬ | ২২,০০০+ শূন্যপদ: আবেদন করুন
কতদিন পাওয়া যাবে?
প্রথমে
৫ বছরের জন্য মিলবে টাকা। মাসে ১৫০০ টাকা করে পাওয়া যাবে। তবে ৫ বছর পরও
যদি চাকরি না পান, তাহলে আবার স্কিমটা রিনিউ হবে। অর্থাৎ টাকা পেতে থাকবেন।
যদিও চাকরি পেয়ে গেলেই এই ভাতা বন্ধ হয়ে যাবে।
সম্ভাব্য যোগ্যতা ও নথিপত্র (Eligibility & Documents)
যোগ্যতা:
- প্রার্থীকে পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা হতে হবে।
- শিক্ষাগত যোগ্যতা ন্যূনতম মাধ্যমিক বা তার সমতুল্য হওয়ার সম্ভাবনা রয়েছে।
- প্রার্থীর বয়স ২১ থেকে ৪০ বছরের মধ্যে হতে পারে।
- আবেদনকারীকে বেকার হতে হবে এবং অন্য কোনো সরকারি ভাতার সুবিধাভোগী হওয়া চলবে না।
অনলাইনে লক্ষ্মীর ভান্ডার স্ট্যাটাস চেক করার সহজ নিয়ম ২০২৬ : Click Here
প্রয়োজনীয় নথি (Documents Checklist):
- আধার কার্ড (Aadhaar Card)
- ভোটার কার্ড / ওবিসি/এসসি/এসটি সার্টিফিকেট (যদি থাকে)
- শিক্ষাগত যোগ্যতার মার্কশিট ও সার্টিফিকেট
- নিজস্ব ব্যাঙ্ক অ্যাকাউন্টের পাসবুক (Bank Passbook)
- রঙিন পাসপোর্ট সাইজ ছবি
- চালু মোবাইল নম্বর
কীভাবে আবেদন করবেন? (How to Apply)
অফলাইন ক্যাম্প: ১৫ ফেব্রুয়ারি থেকে আবেদন শুরু হলে সরাসরি ক্যাম্পে গিয়ে ফর্ম পূরণ করে আবেদন করা যাবে।
অনলাইন আবেদন: ১৬ই ফেব্রুয়ারি 2026 তারিখ থেকে এই প্রকল্পের অনলাইন আবেদন শুরু হলো।
✅অনলাইনে আবেদন করুন: Click Here
✅ফর্ম ডাউনলোড করুন:


কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন